চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার গভীররাতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি আওলাদ-৪ লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নি।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমানবলেন, সকালে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কেএইচ





