বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া ও শালকোনা সীমান্ত থেকে আজ মঙ্গলবার বিকেলে ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্নপ্রকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। তবে এ সময কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক  জানান, ভারত থেকে বিপুল পরিমান বিভিন্নপ্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গাতিপাড়া ও শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধ বেনাপোল কাস্টম হাউস গুদামে জমা দেয়া হয়।  এ ঘটনায় মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।

শেখ নাছির উদ্দিন/এসএম