কুরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
চামড়া পাচারের কোন চেস্টায় সফল হতে দেবেনা বলে ঘোষনাও দেয়া হয়েছে বিজিবি'র পক্ষ থেকে।
শনিবার বেনাপোলের পুটখালি, দৌলতপুর অগ্রভুলটসসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বাইনোকুলার দিয়ে সার্বক্ষনিক টহলপরিচালনা করছে।
টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক থেকে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় ও সন্দেহভাজন ব্যক্তিদের  তল্লাশি বাড়ানো হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান জানান, তারা যে কোনভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে বদ্ধ পরিকর। এ লক্ষ্য তারা নানা উদ্যোগ গ্রহন করেছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। 
 
নাসির/এমআর
 
 
চামড়া পাচার ঠেকাতে যশোর বেনাপোলে  সীমান্তে বিজিবি'র কড়া নজরদারি
 
 
বেনাপোল প্রতিনিধি
 
কুরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। চামড়া পাচারের কোন চেস্টায় সফল হতে দেবেনা বলে ঘোষনাও দেয়া হয়েছে বিজিবি'র পক্ষ থেকে।
শনিবার বেনাপোলের পুটখালি, দৌলতপুর অগ্রভুলটসসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বাইনোকুলার দিয়ে সার্বক্ষনিক টহলপরিচালনা করছে। টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক থেকে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় ও সন্দেহভাজন ব্যক্তিদের  তল্লাশি বাড়ানো হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান জানান, তারা যে কোনভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে বদ্ধ পরিকর। এ লক্ষ্য তারা নানা উদ্যোগ গ্রহন করেছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। #
 
শেখ নাসির উদ্দিন বেনাপোল