ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করেছেন এক প্রবাসী। গত ৩ দিন যাবত হরিণাকুন্ডু উপজেলার সাধুহাটি-তৈলটুপি লালন সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ও খানাখন্দা ইট, বালি দিয়ে ব্যক্তি উদ্যোগে সংস্কার কাজ করছেন।

প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়া জানান, প্রায় ৫ বছর ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়েছে। বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জনসাধারণ আর যানচলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে তিনি সড়কের বিভিন্ন স্থানে ইট ও বালি দিয়ে মেরামত করেছেন।

তারিক/এএস