রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদীন (৫০) নামে এক কাঠ মিস্ত্রি মারা গেছেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জয়নাল ওই এলাকার আশরাফুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, জয়নাল আবেদীন মির্জাপুর এলাকায় অবস্থিত তার নিজের কাঠের দোকানে কাজ করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন বলেও জানান কবীর।

এমকে