বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালকসহ ছয় কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। আরও বেশকয়েকজন কর্মকর্তার পদে রদবদল হতে পারে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক শামসুল আলম, উপ-পরিচালক দূর্গা রাণি, সুলতান আহমদ শ্যাব নন্দ ও জনসংযোগ শাখার (উপ-সচিব) কর্মকর্তা শামুসল আরেফীন। অপর দু’জনের নাম জানা যায়নি।
নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে ইউজিসিতে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।
এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, কাজের গতি বাড়ানোর পাশাপাশি দক্ষ কর্মকর্তাদের যথাযথ জায়গায় বসানো একটি নিয়মিত প্রক্রিয়া। কাজের গতি বাড়ানোর জন্যই কিছু পদের পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া নানা ধরনের অভিযোগ তো ছিলই, তবে তা তদন্তসাপেক্ষে বলতে হবে।
কেএইচ





