বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের ন্যাশনাল পিপলস অফ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারপারসন ইয়ান জুনকি।
মঙ্গলবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এছাড়াও রাত সাড়ে ৯টায় ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ফেলো প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে  এ তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, এমএইচ,  ১৩ মে(টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]