মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবরোধের সময় নাশকতার আশঙ্কায় ২০ দলীয় জোটের ৩০ কর্মীকে আটক করেছে পুলিশ।

জেলার তিন থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সদর থানা পুলিশ সাতজন, গাংনী থানা ১৩ জন ও মুজিবনগর থানা ১০ জনকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় পাওয়াযায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তিন উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় এদের আটক করে। বুধবার আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কেএইচ