কুষ্টিয়া কাস্টমস অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল ও ১ লক্ষ নকল আকিজ বিড়ি শলাকা আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে অভিযান চালিয়ে এসব সকল ব্যান্ডরোল ও বিড়ি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া কাস্টমসের সহকারী কমিশনার আরেফিন জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে স্থানীয় আব্দুর মমিনের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় তার বাড়ি থেকে ১০ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও এক লাখ শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়।

তবে কাস্টমস্ কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মোমিন ও তার সহযোগীরা পালিয়ে যান। অভিযানের সময় আকিজ বিড়ি ফ্যাক্টরির সহ-ব্যবস্থাপক সারোয়ার জাহান ও মার্কেটিং ব্যবস্থাপক আব্দুল আওয়াল মুন্সী উপস্থিত ছিলেন।

এসএম/সবুজ