তাবেলা সিজার হত্যাকাণ্ডের সাইকেলে থাকা তিন জনকে সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করা হয়েছে। তাদেরকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, তাবেলা সিজার হত্যাকাণ্ডের সাইকেলে থাকা তিন জনকে সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

যৃগ্ম কমিশনার বলেন, যে মোটর সাইকেলটি ব্যবহার করেছিল খুনীরা তা উদ্ধার করা গেলেই হত্যাকাণ্ডের মুল রহস্য বেরিয়ে আসবে। তাদের গ্রেপ্তার করা গেলেই আসল এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কে কে জড়িত তা জানা যাবে।

তিনি আরও বলেন, হতাকাণ্ডের জায়গায় যে সিসি ক্যামেরা ছিল তাতে তাদের ফুটেজ উঠেছে।তারা একটি মোটর সাইকেল করে পালিয়ে যায়।সিসি ক্যামেরার দৃশ্য দেখে তাদের পালিয়ে যাওয়া আমরা সনাক্ত করছি। তবে একটু সময় লাগবে।

মনিরুল ইসলাম বলেন, তাবেলার হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।কারণ জঙ্গিদের হত্যাকাণ্ডের সঙ্গে তাদের হত্যার কোনো ধরনের মিল খুজে পাওয়া যায়নি।

এমআর