অচিরেই তিস্তা পানি বন্টন চুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শনিবার দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ কথা জানান।

উপদেষ্টা আরও জানান, ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোন আপত্তি নেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।

একইসঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর দেওয়া ইলিশ মাছের নানা পদের রেসিপিসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আপ্যায়ন গ্রহণ করেন মমতা বন্দোপাধ্যায়।

এআর/জেআই