ধামরাই উপজেলা থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ তালুকদার।
তিনি জানান, উপজেলার কুল্লা ইউনিয়নের বোড়াকৈর এলাকায় বালুর নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লুঙ্গি ও ফুলশার্ট পরিহিত ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করার জন্য বালুচাপা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করে ওসি জানান, বোড়াকৈর এলাকার এস এস এগ্রো কমপ্লেক্সের পাশ থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





