সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক এলাকায় পনেরশ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর এলাকা থেকে ফেনসিডিল ও ট্রাকসহ চালককে আটক করা হয়।

আটককৃত চালক রফিকুল ইসলাম (৪২) বগুড়ার গাবতলী থানার খলিসাকুড়া দক্ষিণপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচ্ছিল। সে সময় (ঢাকা মেট্রো-ট ১৮৮০) ট্রাকটিতে তল্লাশীকালে পনেরশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক রফিকুলকে ট্রাকসহ আটক করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ