মাগুরার পুখুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪১০ পিস ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ জরিনা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় মাগুরা সদরের পুখুরিয়া গ্রামে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাগুরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে
পুখুরিয়া গ্রামে চিহ্নিত মাদক ব্যাবসায়ী আসাদের বাড়িতে অভিযান চালালে তার ঘর হতে ৪১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪১হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ইয়াবার বাজার মুল্য প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার টাকা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে আসাদ পালিয়ে গেলেও তার স্ত্রী জরিনা বেগমকে আটক করা হয়। তারা দুইজনই মাদক ব্যাবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
এসময় ঘর থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। তাদের দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাইফুল্লাহ/এএস





