জামায়াতে ইসলামীর ডাকা দু'দিনের হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুর জেলা টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুরের মিয়ার রাস্তার মাথায় ও মজিদ মাস্টার বাড়ি এলাকায় পানির পাইপ ফেলে হরতাল সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ ধাওয়া করে বাসটার্মিনাল থেকে রাকিব হোসেন ও হাজিরহাট থেকে পারভেজ হোসেনসহ দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়াও নাশকতার আশংকায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এআর