একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
বুধবার (০৭ এপ্রিল) এক শোক বার্তায় রাষ্ট্র প্রধান প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
রাষ্ট্রপতি হামিদ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, লোকসঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন। বুধবার (০৭ এপ্রিল) সকাল ১০টা ২০মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্দ্রমোহন রাজবংশী করোনাভাইরাসের সঙ্গে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
এর আগে ইন্দ্রমোহন রাজবংশী মহাখালী ও মালিবাগের দুটি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর।
এমবি





