চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশির খিল এলাকায় অগ্নিকান্ডে আটটি বসতঘর পুড়ে গেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সেলিম জানান, সোমবার রাত পৌনে একটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বকশির খিল এলাকার আটজন মালিকের আটটি কাঁচা বসতঘর পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি জানান।
জেইউ





