সুনামগঞ্জে করোনাভাইরাসে আরও ২২ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।

মঙ্গলবার (০৫ মে) সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলায় সর্বোচ্চ ৬ জন, শাল্লায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৪ জন, দিরাইয়ে ৩ জন, ছাতকে ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্যে শাল্লা ও দিরাইয়ের ৮ জন স্বাস্থ্যকর্মী এবং বিশ্বম্ভরপুরে একজন চিকিৎসক রয়েছেন।

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে আসা রিপার্টে জেলায় আরও ২২ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদেরকে আইসোলেশনের রাখার ব্যবস্থা করা হচ্ছে।

এমবি