কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আলী আহমদ (৪২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। এসময় দুর্বৃত্তরা ১১টি অস্ত্র ও গোলাবরুদ লুট করে নিয়ে যায়। ক্যাম্প ইনচার্জ শাহীন উল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চত করেছেন। নিহত আলী আহমদের বাড়ি টাঙ্গাইল জেলায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল মুখোশধারী ক্যাম্পের অস্ত্রগারের প্রহরীকে বেধে রেখে অস্ত্র লুট করে। এসময় পাশে আরেক সদস্য আলী আহমদ(৪২) ঘুম থেকে জেগে উঠলে তাকে সরাসরি গুলি করে মুখোশধারীরা ১১টি অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ এসে চারিদিকে তল্লাশি শুরু করে। ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে।
এমই





