টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত চলছে।
বুধবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নাগরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান, বিশৃংঙ্খলা নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ আইনশৃংঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৪৪৫ জন ও সংরক্ষিত নারী সদস্য আসনে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১টি ইউনিয়নের মোট ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্ণিত করেছে জেলা পুলিশ। বাকি ৭৩টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্ণিত করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুরের ১২টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ৪ মার্চ সীমানা সংক্রান্ত জটিলতায় ভাড়রা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। অপরদিকে, গত ২০ মার্চ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন হওয়ার কথা থাকায় ২২ মার্চ থেকে একদিন পিছিয়ে ২৩ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
এমই





