নাটোর জেলার তেবাড়িয়ায় যুবলীগের শোক দিবসের মিছিলে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ যুবলীগকর্মী রাজীব হোসেন মারা গেছেন।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টায় শহরের তেবাড়িয়ায় যুবলীগের শোক দিবসের মিছিলে দুর্বৃত্তদের হামলায় রাজীব হোসেন ও নাজমুল হোসেন নামের দুই যুবলীগকর্মী গুলিবিদ্ধ হন।

আহতাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন রাজীব হোসেনকে আইসিইউ বিভাগে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাবসহ ১০০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।

এএইচ