নোয়াখালীর কোম্পানীগঞ্জের উদরাজপুর গ্রাম থেকে জহির হোসেন স্বপন নামে এক সন্ত্রাসীকে পিস্তল ও গুলিসহ জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর ডিবির ওসি আতাউর রহমান ভূঁইয়া জানান, জেলাডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদরাজপুর গ্রামে অভিযান চালিয়ে স্বপনকে একটি পিস্তল, সাত রাউন্ড গুলি, ১৮ রাউন্ড শর্টগানের গুলি, ১৮ রাউন্ড রিভলবারের গুলি ও চারটি রামদাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এম আর





