ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি থেকে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহে রাজিব পেপার্স’র মালিক প্রবীর বসাকের (৪০) বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) এ রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকেলে প্রবীরকে ১নং জিআর আমলি আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, বেশ কয়েকটি ফেক আইডি থেকে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে মানহানিকর তথ্য পরিবেশনের খবর স্বীকার করেছেন প্রবীর।
এর আগে গত ১৪ মার্চ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল গণির দায়ের করা মামলায় গত মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে নগরীর দুর্গাবাড়ি রোডের নিজ বাসা থেকে প্রবীরকে গ্রেফতার করে পুলিশ।
এম আর





