জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে সোমবার দুপুরে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- উপজেলার উনিশদীঘি গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবলু রহমান (২৭) ও কামালপুর গ্রামের কয়েস আলীর ছেলে বাবু (২২)।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম র্যাব ক্যাম্পে বিকালে প্রেস ব্রিফিংয়ে জানান, আটকরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্র বিক্রির উদ্দেশে তারা সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সাদা পোশাকের একটি দল দুপুর সোয়া ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি দুটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ বাবলু রহমান ও বাবুকে আটক করে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেআই





