ঝিনাইদহ জেলার শৈলকুপায় কালবৈশাখী ঝড়ে আরও প্রায় দুই হাজার পাখি মারা গেছে।

উপজেলার ছোট মৌকুড়ি ও পাথরবাড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে বয়ে যাওয়া ঝড়ের কবলে পড়ে পাখিগুলো মারা যায়। এর আগে গত সোমবারের ঝড়েও ওই এলাকার প্রায় পাঁচ হাজার পাখি মারা যায়।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সরকার জানান, উপজেলার পর দিয়ে মঙ্গলবার রাত ১০টায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মৌকুড়ি ও পাথর বাড়িয়া গ্রামে বিভিন্ন প্রজাতির দুই হাজারেরও বেশি পাখি মারা যায়। বুধবার সকালে পাখিগুলো মাটিতে পুতে ফেলা হয়।

তিনি জানান, গ্রাম দুটির বাঁশঝাড়সহ বিভিন্ন গাছে গত কয়েক বছর ধরে এ সব পাখি বসবাস করে আসছিল। মৃত পাখির মধ্যে রয়েছে মাছরাঙ্গা, শালিক, ঘুঘু, দোয়েল, টিয়া প্রভৃতি।

জেআই