ঢাকার ধামরাইয়ে তারাশিমা অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১২ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধামরাই থেকে পোশাক কারাখানার কর্মী নিয়ে বাসটি মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গি যাচ্ছিল।
এ সময় মহাসড়কের সূতিপাড়া নামক এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
এআর





