গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া গ্রামে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে রাকিব (১০) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাকিব উপজেলার ওই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে ও দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিব সন্ধ্যার পর তার ছোট ভাইকে নিয়ে নিজ ঘড়ের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি ফাঁসি খেলা করছিল। এসময় হঠাৎ ওড়নাটি তার গলায় শক্তভাবে পেঁচিয়ে গেলে সে তা ছাড়ানোর চেষ্টা করলে পায়ের নিচে থাকা বালিশ সরে যায়। এতে ওই অবস্থায়ই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের অনুরোধে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ