নগরীর কোতোয়ালী থানাধীন টাইগার পাস এলাকা হতে ১ হাজার ৮৭৫ বোতল ফেন্সিডিল ও ১টি কাভার্ড ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব – ৭।
সোমবার (১৭ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলেন-মোঃ মিজানুর রহমান (৩৪) ও অন্তু মন্ডল (২৪)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, যশোর থেকে ফেন্সিডিল বহনকারী একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের আগ্রাবাদ ক্রস করে টাইগারপাস হয়ে নিউমার্কেট এর দিকে আসছে।
এই সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর আভিযানিক দল কোতোয়লী থানাধীন টাইগারপাস এলাকার রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীতে কুলিয়ার চর ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে গাড়িটি থামানোর নির্দেশ দিলে মাদক ব্যবসায়ীরা র্যাবের চেকপোস্ট দেখে হঠাৎ গাড়িটি থামিয়ে দৌড়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষিদের সম্মুখে গাড়িটি (ঢাকা মেট্রো ন-১৪৯৮২৫) তল্লাশী করে ১ হাজার ৮৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এমই





