শুধু রমজান মাসেই নয়, নিত্য পণ্যের দাম সারাবছর সহনীয় রাখতে জেলা প্রশাসকদের(ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার তৃতীয় অধিবেশনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ডিসিদের সারাবছর বাজার তদারকি করতে বলা হয়েছে। এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প নগরী গড়ে তোলা হবে জানিয়ে তোফায়েল আহমদ বলেন, মুন্সীগঞ্জের বাউশিয়ায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গার্মেন্টস পল্লী গড়ে তোলা হবে। তিন বছরের মধ্যে এর কাজ শেষ হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস