যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়ে বলেন,ঈদকে সামনে রেখে সব ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর মগবাজারে নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ‘ঈদের আগে সাত দিন এবং ঈদের পর তিন দিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি বন্ধ থাকবে। এছাড়া, এই সময়ে রাস্তার মধ্যে যত্রতত্র পড়ে থাকা গার্ভেজ কন্টেইনার ও নির্মাণকাজে ব্যবহৃত জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে।’

তিনি আরো বলেন, এবার ঈদে ঘরমুখো যাত্রীদের কোনো অসুবিধা হবে না। ‘যতদূর খোঁড়া হয়েছে সেই পর্যন্ত রাস্তার দুই পাড় সমান করে দেয়া হবে। যাতে সহজেই গাড়ি চলতে পারে। আর যেসব এলাকায় এ ধরনের খোঁড়াখুঁড়ি করা হয়েছে, সেসব এলাকার ফুটপাত যাতে উন্মুক্ত থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি।

ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)// এসএইচ, জেএ