তালাকপ্রাপ্ত স্ত্রীর ছুড়ে দেওয়া গরম পানিতে ঝলসে গেছে এক ব্যক্তির শরীর। রাজধানীর মিরপুরের রূপনগরে সোমবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

রূপনগরের ২০ নম্বর রোডের ১৭ নং বাসায় মোক্তার হোসেনকে লক্ষ্য করে তার তালাকপ্রাপ্ত স্ত্রী জোসনা বেগম গরম পানি নিক্ষেপ করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হরা হয়েছে।

তিনি জানান, ১০ বছর আগে পারিবারিক কলহের কারণে তিনি জোসনা বেগমকে তালাক দিয়েছিলেন। তিনি তার প্রাপ্তবয়স্ক এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বর্তমানে ওই বাসায় বসবাস করেন। সোমবার ভোরে কোনো কারণ ছাড়াই জোসনা বেগম তার শরীরে গরম পানি নিক্ষেপ করে চলে যান। পরে ঝলসানো অবস্থায় তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে তার ছেলে মিজান মাহমুদ।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গরম পানিতে মোক্তার হোসেনের শরীরের প্রায় ৪৫ শতাংশ ঝলসে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।’

এএইচ