দশ টন চামড়াসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চামড়াবোঝাই ট্রাকটি আটক করা হয়। চামড়াগুলো ভারতে পাচারের উদ্দেশে নেয়া হচ্ছিল।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান, বিজিবি সদস্যরা মঙ্গলবার সন্ধ্যার পর ঝিকরগাছা-ছুটিপুর সড়কে অবস্থান নেয়। এ সময় সীমান্তমুখী একটি ট্রাককে তারা থামার নির্দেশ দেয়। কিন্তু ট্রাকচালক নির্দেশ অমান্য করেন। পরে কাটাখাল ব্রিজের কাছে চোরাচালানিরা ট্রাকটি ফেলে পালিয়ে যান।
বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে। এতে দশ মেট্রিক টন চামড়া রয়েছে বলে দাবি বিজিবির।
জেএ





