সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রীকোলা মোড়ে  ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে ভ্যানচালক সাইফুল (৩০) ও একই গ্রামের বাসিন্দা আকাশ কুমার (১৮)।

হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পূর্ব দেলুয়া থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী ভ্যানটি শ্রীকোলা মোড়ে আসার পর এক্সেল ভেঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এ সময় শাহজাদপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ দাঁড়ানো ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনস্থলেই ভ্যান চালক সাইফুল ও যাত্রী আকাশ মারা যান। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। ট্রাকটিকে আটক করা হলেও চালক ও  হেলপার পালিয়ে গেছে।

এমই