আগামীকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় ২৪ ঘন্টার পরিবহণ ধর্মঘট পালিত হবে। ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান এ ধর্মঘট আহবান করেছে।

সোমবার বিকালে দেয়া সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিএ ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক দপ্তরের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদ সহ ৯দফা দাবীতে মঙ্গলবার  ভোর ৬ টা থেকে ৩০ নভেম্বর বুধবার ভোট ৬ টা পর্যন্ত ধর্মঘট পালিত হবে।

চট্টগ্রাম মহানগরী সহ বৃহত্তর চট্টগ্রামের ৫টি জেলায় ২৪ ঘন্টা সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট সফল করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান চট্টগ্রাম আঞ্চালিক শাখার অন্তর্ভূক্ত ৪৩টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরী সভা সোমবার সকাল ১১টায় সংগঠনের ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মাসুম/নাজিব