রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত ওই যুবকের নাম শাহ আল ফারদান (২৭)।

রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান তরফদার টাইমনিউজবিডিকে জানান, রোববার ভোর চারটার দিকে চৌধুরী পাড়ার ১১৯/বি বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে । ফারদান পিরোজপুর জেলার কাউখালী এলাকার এমএইচ মওদুদ হোসেনের ছেলে।

তিনি বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ফারদানের পরিবারের পক্ষ থেকেও একই বিষয় দাবি করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নি তার পরিবার।

তবে কি কারণে আত্মহত্যা করেছে বা আদৌ আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

ঢাকা, জেইউ, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ