দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, 'ঈদের পরে আমাদের কান চোখ খোলা থাকবে। বিএনপি যদি ঈদের পর ভালো কাজ করে অভিনন্দন জানাবো। আর যদি দুষ্টামি করে আন্দোলনের নামে মানুষ হত্যা করে তবে রাজপথে আমরাও অবস্থান করবো।'

শুক্রবার দুপুর আড়াইটার দিকে মতলব সেতুর স্থান পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রীআরও বলেন, 'বিএনপি যত কিছুই করুক না কেন আগামী ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। কারণ আমরা গণতন্ত্র বিশ্বাস করি। তাই তাদের অপেক্ষা করতে হবে।' বিএনপিকে আইনের শাসন গণতন্ত্রের পথে আসার আহ্বানও জানান মন্ত্রী।

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলীউপস্থিত ছিলেন।

ঢকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ