বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক মায়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত নাগরিকের নাম অংথিং (২৯)বলে জানা যায়।

রোববার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফ জানান,  মায়ানমারের আরাকান রাজ্যে চলমান জাতিগত সংঘর্ষ মোকাবিলায় সরকারের পৃষ্ঠপোষকতার জন্য বিচ্ছিন্নতাবাদী দল ৯৬৯ গঠন করা হয়েছে। আটক অংথিং উগ্রপন্থি এ দলের আরাকান রাজ্যের তুমপ্রু-বুচিডং এলাকার সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ