বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন কেনা বোয়িং ৭৩৭-৮০০ বিমান ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে চলাচল করবে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ শুক্রবার সিঙ্গাপুরে এ ঘোষণা দিয়েছেন।

বিমান বাংলাদেশ সিঙ্গাপুরের হিলটন হোটেলের গ্র্যান্ড বল রুমে ‘এজেন্ট অ্যাওয়ার্ড নাইট ২০১৫’ আয়োজন করে। এতে অসামান্য অবদানের জন্য পাঁচ এজেন্টকে পুরস্কার প্রদান করা হয়।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন মাহবুব-উজ-জামান ও সিঙ্গাপুরে বিমানের কান্ট্রি ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বর্তমানে বিমান সিঙ্গাপুর ফ্লাইট এক সপ্তাহের মধ্যে ছয় দিন করে চলে। এটি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানের লাভজনক একটি রুট।

এআর