কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পাকুন্দিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর নিহত এবং আহত হন কমপক্ষে তিনজন।

তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।