নোয়াখালীতে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা জেলা শহর মাইজদী বাজার, নতুন বাসষ্টান্ড, দত্তের হাট ও সোনাপুর গতকাল সোমবার দফায় দফায় মিছিল করেছে।
শ্রমিকদলের জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম, নোয়াখালী কলেজ ছাত্রশিবির সভাপতি আমিরুল ইসলাম নাসিম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব, সাংগঠনিক সম্পাদক শামিম সহ ২০ দল নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করে।
হরতাল চলাকালে অফিস আদালত, ব্যাংক বীমা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্তিত ছিল কম। জেলা শহর মাইজদী, সোনাপুর, দত্তের হাট অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ।
হরতাল চলাকালে দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। পুলিশ অভিযান চলাকালে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে।
এসএইচ





