সাতক্ষীরায় সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই বনদস্যু ও এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকালে সুন্দরবনের সাপখালী খালের পাড় থেকে এ তিনজনকে আটক করা হয়। সাতক্ষীরা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের আবুল বাশারের ছেলে আবুল হাসান (২৮), একই গ্রামের আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন (৩০) এবং আশাশুনি থানার গোলখালী গ্রামের মৃত আবুল মোছেদের ছেলে মফিজুল ইসলাম নান্নু (৩০)।
বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তিনজনকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আবুল হাসান ও জালাল হোসেন সুন্দরবনে বনদস্যুতা এবং মফিজুল ইসলাম অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার স্বীকার করেছে।
ওসি সৈয়দ মান্নান আলী জানান, আটককৃতদের আইনগত প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
এমএনজে





