মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্টির উপর ইতিহাসের নিষ্টুরতম গনহত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি হিসেবে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তারা বলেন, অবিলম্বে মায়ানমারে মুসলমানদের উপর ইতিহাসের নৃশংস ও নিষ্টুরতম গণহত্যা বন্ধ করতে হবে। শান্তিতে নোবেলজয়ী অংসান সুচীর সমর্থনেই এই নির্যাতন চলছে। না হয় এই নির্যাতন বন্ধ করা সরকারের পক্ষে অসম্ভব কিছু নয়। সুচীর নোবেল প্রাইজ প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন।

নেতৃবৃন্দ আরো বলেন, সুচীর রক্তাক্ত হাতে শান্তিতে নোবেল প্রাইজ নির্যাতিত অসহায় মানুষের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে নিরীহ রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

মাসুম/নাজিব