ঝালকাঠির রাজাপুরে গণপিটুনির শিকার মনির হোসেন (২৭) নামে যুবকের মৃত্যুর ঘটনায় সাত জনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে নিহতের স্ত্রী সুমি বেগম (২৪) বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে সকালে হেলাল উদ্দিন (৪৫) ও বজলুর রহমান (৩৫) নামে দুই জনকে আটক করে পুলিশ। পরে তাদের এ মামরায় গ্রেফতার দেখানো হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মনিরের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সংখ্যকদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে অজ্ঞাতদের সংখ্যা উল্লেখ করেননি।
মনির উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের ফরাজি বাড়িতে চুরি করতে গিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গণপিটুনির শিকার হন। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে চারটার দিকে তার মৃত্যু হয়।
কেএইচ





