গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে আরও ৩ জন করোনা রোগী মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই তথ্য জানায়।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ৬ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ৮৪ জনের মৃত্যু ও ২ হাজার ১৪৪ জন আক্রান্ত হয়েছেন।
ডা. সেব্রিনা আরও জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন।
এমবি





