চাকুরী স্থায়ী করার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় দুই শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। বুধবার (১৯অক্টোবর) দুপুরে সদর উপজেলার বারখাদা পল্লী বিদ্যুৎ সদও দপ্তর অফিসের সামনে প্রায় ৩ঘন্টাব্যপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্যপরিষদের সভাপতি মোহাম্মদ আকতারুজ্জামান আক্তার, সহসভাপতি ইকবাল হোসেন, নিরমল কুমার বালা, মুকুল হোসেন, সাইফুল ইসলাম, দিপঙ্কর গাইন, নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক অমরকুমার বসু,যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা দীর্ঘদিন যাবৎ বিআরইবির নিকট চাকুরী স্থায়ী করণের দাবি জানিয়ে আসছে।কিন্তু সে বিষয়ে কোন কর্ণপাত না করে অবৈধ ভাবে আমাদের কর্মচারীদের ছাটাই করে দিচ্ছে। আমরা অবিলম্বে বিআরইবি নিকট চাকুরী স্থায়ী করার দাবি জানাচ্ছি। আমাদের এই ন্যায্য দাবি না মানা পর্যন্ত কর্মসুচী অব্যাহত থাকবে।

এআই