নগরীর লাভলেইন এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪টি স্বর্ণবার ছিনতাইয়ের অভিযোগে কোতয়ালী থানার দুই পুলিশ সদস্যসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বন্দর থানা এলাকা থেকে পুলিশ সোর্স লোকমানকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে কোতয়ালী থেকে দুই পুলিশ সদস্য এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল খান এ আলমকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি জসিমউদ্দিন।
এমএইচ





