কুমিল্লার নাঙ্গলকোট ও লাকসাম উপজেলায় ইউপি নির্বাচনে ২০ টি কেন্দ্রে ভোট দেয়ার জন্য চেয়ারম্যান পদের কোনো ব্যালট পাচ্ছেন না ভোটাররা।
বুধবার সকালে ভোট শুরু হওয়ার পর ভোট কেন্দ্র থেকে বের হয়ে ভোটাররা এ অভিযোগ করছেন।
বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অভিযোগ করছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কাজ করেছে। তারা রাতেই ব্যালটে সিল মেরেছে। এজন্য ভোটাররা এখন ভোট দেয়ার জন্য ব্যালট পাচ্ছে না।





