কুলাউড়ার ব্রাহ্মণবাজারে গ্যারেজে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অর্ধেকের বেশি পুড়ে গেছে।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম বাজার ভাটেরা সড়কের পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই