লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের সময় ককটেলসহ দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটকরা হলেন, আবদুল আজিজ ও নাঈম।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাতে কয়েকজন ছাত্রদলকর্মী ভাটিয়ালপুর এলাকায় পিকেটিং করে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করে।
রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ছাত্রদলকর্মী আজিজ রামগঞ্জ উপজেলা ধর্মপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং নাঈম লামচর গ্রামের আবুল হোসেনের ছেলে।
কেএইচ





