রাঙ্গামাটি পর্যটন এলাকায় এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় দেওয়ান পাড়ার জঙ্গল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, স্থানীয় জনগণের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা নেন। লাশের পরিচয় সর্ম্পকে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি জানান, লাশটির চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ২/১ দিন আগে ওই তরুণীকে হত্যা করে ফেলে রাখা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, একদল কিশোরী এলাকায় খেলতে আসলে তারা জঙ্গলে ওই লাশ দেখতে পায়। পরে তারা স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ





